বিআইটিপিএফসি’র নতুন কমিটির সঙ্গে কাজ করবে আইএসপিএবি
বাংলাদেশের ইন্টারনেট সেবাদাতাদের জাতীয় বণিক সংগঠন আইএসপিএবি'র কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাক্ষাৎ করেছে আইটি পেশাজীবীদের অন্যতম সক্রিয় প্ল্যাটফর্ম বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের (বিআইটিপিএফসি ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। রাজধানীর বনানীস্থ আইএসপিবি কার্যালয়ে গিয়ে সংগঠনের সভাপতি ইমদাদুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে গত ৫ মে এক সৌজন্য সাক্ষাৎ করে নতুন কমিটি।
এতে নেতৃত্ব দেন বিআইটিপিএফসির প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ মোবিন। এসময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ এবং পরিচালক সাজ্জাদ হোসেন, নাহিদা আক্তার, মিকাইল ভূইয়া, নুরুল হক শাহিন, জুয়েল রানা, মুকিদুর রহমান তনয় ও আসিফ ইকবাল সৈকত।
সাক্ষাৎকালে তারা জানান, এই সংগঠনটিতে এখন সাড়ে আট হাজারের বেশি সদস্য রয়েছে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরি ও নতুন নতুন টেকনোলজির সাথে সবাই পরিচিত করাসহ বিভিন্ন ওয়েবনার সেমিনারের মাধ্যমে নলেজ শেয়ারিং করা, চাকরির সুযোগ তৈরি করা ইনটার্নশিপ করাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছে তারা।
আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক আইটি সেক্টরে বিআইটিপিএফসির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে মানসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করার মাধ্যমে বাংলাদেশ আইএসপিএবির পক্ষ থেকে সংগঠনটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন আইএসপিএবি মহসচিব নাজমুল করিম ভূঁইয়া, পরিচালক সাফিক আহমেদ, আইএসপিএবি সচিবালয়ের নির্বাহী পরিচালক মাহমুদ শাহেদ প্রমুখ।